স্টাফ রিপোর্টার :
৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের মধ্যে ফেনীতেও এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের জেরেই এ হামলা চালানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার একাডেমি রোডের কলাবাগান এলাকার বাসিন্দা শশাঙ্ক কুমার শীলের ছেলে সুদীপ্ত শর্মা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কমিটির সহ-সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের গবেষণা ও তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনাকারী সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি ফেনী জেলার ইসকনের (ওঝকঈঙঘ) একজন সক্রিয় সদস্য বলেও জানা গেছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর একদল দুর্বৃত্ত তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয় এবং একটি অংশে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের দেয়াল ও ছাদের অংশ পুড়ে যায় এবং আলমারি, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাকালে সুদীপ্ত শর্মা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত















